Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১৮৯

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

আল হাকাম ইবনু মূসা আল কানতারী (রহঃ) ... আবূ বুরদা ইবনু আবূ মূসা (রহঃ) থেকে বর্ণনা করেন যে, আবূ মূসা (রাঃ) কঠিন রোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তার মাথা তার পরিবারের এক মহিলার কোলে ছিল। সে মহিলা চিৎকার করে উঠল। তিনি তাকে তা থেকে বাধা দিতে পারেন নি। যখন তিনি জ্ঞান ফিরে ফেলেন তখন বললেন, আমি তার থেকে সস্পর্কহীন, যার থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কছেদ করেছেন। যে ব্যাক্তি (মৃতের শোকে) সজোরে রোদন করে, কেশ মুন্ডন করে এবং কাপড় ছিঁড়ে ফেলে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সম্পর্ক ছিন্ন করেছেন।

ছবি বানান