মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮৯৪
মুহাম্মাদ ইবনু রাফি’ ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) বলেন, জনৈক ব্যাক্তি মসজিদে এল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু’আর দিন মিম্বরের উপর থেকে খুতবা দিচ্ছিলেন। তখন তিনি বললেন, তুমি দু’রাক’আত সালাত আদায় করেছ? সে বলল, না। তিনি বললেন, তুমি দু’রাক’আত সালাত আদায় করে নাও।