Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৮৯৯

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

তিনি বলেন, মারওয়ান আবূ হুরায়রা (রাঃ) কে মদিনায় তাঁর স্থলাভিষিক্ত করে মক্কায় চলে গেলেন। আবূ হুরায়রা (রাঃ) আমাদের নিয়ে জুমুআর দিন সালাত আদায় করলেন। তিনি সূরা জুমু’আর পর দ্বিতীয় রাক’আত সূরা মুনাফিকুন পড়লেন। রাবী বলেন, আবূ হুরায়রা (রাঃ) যখন চলে যাচ্ছিলেন তখন আমি তাকে ধরলাম। তারপর তাকে বললাম, আপনি এমন দুটি সূরা পাঠ করলেন যে দুটি সূরা আলী ইবনু আবূ তালিব (রাঃ) কুফায় পাঠ করতেন। আবূ হুরায়রা (রাঃ) বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ সূরা দু’টি জুমু’আর দিন পাঠ করতে শুনেছি।

ছবি বানান