মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৯১৩
আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নফল সালাতের বর্ণনা করতে গিয়ে বলেন, জুমুআর পর তিনি কোন সালাত আদায় করতেন না। তবে বাড়ীতে ফিরে দুই রাকআত আদায় করতেন। ইয়াহয়া (রহঃ) বলেন, আমার মনে হয় তিনি সালাত আদায় করতেন অথবা এ ব্যাপারে আমি নিশ্চিত।