মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৯১৫
নাফি ইবনু জুবায়র (রহঃ) তাকে সাইব ইবনু উখতে নামির (রহঃ) এর নিকট প্রেরণ করলেন একটি বিষয়ে প্রশ্ন করতে যা সালাত আদায় করার সময় মু’আবিয়া (রাঃ) তার নিকট থেকে লক্ষ্য করেছিলেন। তিনি বললেন, হাঁ। আমি তার সঙ্গে মাকসূরায় জুমু’আহ আদায় করেছি। যখন ইমাম সালাম ফিরালেন, আমি নিজ অবস্থানে দাঁড়িয়ে সালাত পড়ে নিলাম। যখন তিনি (মুআবিয়া) প্রবেশ করলেন তখন আমাকে ডেকে আনলেন এবং বললেন, তুমি আর এরূপ করো না। যখন তুমি জুমুআর সালাত আদায় কর, তখন অন্য কোন সালাত আদায় করো না যে পর্যন্ত কথাবার্তা না বল অথবা বেরিয়ে না যাও। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন এ সালাতকে অন্য সালাতের সাথে মিলিয়ে না ফেলি যতক্ষন কথা না বলি অথবা বেরিয়ে না যাই।