Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৯২৬

প্রায় ২ মিনিট · ১৯৯ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা ও ঈদুল ফিতরের দিনে বের হতেন এবং সর্বপ্রথম সালাত আদায় করতেন। সালাত আদায় করার পর সালাম ফিরিয়ে সবার দিকে মুখ করে দাঁড়িয়ে যেতেন। তখন সবাই নিজ নিজ সালাতের জায়গায় বসে থাকতেন। যদি কোথাও বাহিনী প্রেরণের প্রয়োজন হত তবে তিনি তা লোকদের নিকট উল্লেখ করতেন। অন্য কোন প্রয়োজন থাকলে তারও নির্দেশ দিতেন। আর তিনি বলতেন, সাদাকা কর, সাদাকা কর, সাদাকা কর। মহিলাগণই বেশী সাদাকা দিতেন। তারপর তিনি ফিরতেন এটাই ছিল-নিয়ম। যখন মারওয়ানের যুগ এল তখন আমি ও মারওয়ানের হাত ধরাধরি করে বের হলাম। ঈদগাহে পৌছে দেখতে পেলাম যে, কাসীর ইবনু সালত ইট ও মাটি দ্বারা একটি মিম্বর তৈরী করে রেখেছে। তখন মারওয়ান আমার হাত ধরে টানতে লাগলেন যেন তিনি আমাকে মিম্বরের দিকে নিয়ে যাবেন। আর আমি তাকে সালাতের দিকে টানছি। যখন আমি এ অবস্থা দেখলাম, তখন তাকে বললাম, প্রথমে সালাত আদায় করার কি হল? তিনি বললেন, হে আবূ সাঈদ! না, তুমি যা জান তা বাদ দেয়া হয়েছে। আমি বললাম, কখনো নয়, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, আমি যা জানিতার চেয়ে উত্তম কিছু তোমরা আনয়ন করতে পারবে না। এই কথাটি তিনবার বলে তিনি চলে গেলেন।

ছবি বানান