Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৯২৯

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন সাবলিকা মেয়েদেরকে, ঋতুমতীদেরকে ও পর্দানশীলদেরকে ঈদের সালাতে যাওয়ার জন্য বের করতে। তবে ঋতুমতী মহিলারা সালাতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে। তারা কল্যাণ কর্ম ও মুসলিমদের দু’আতে অংশগ্রহণ করবে। আমি আরয করলাম, ইয়া রাসুলাল্লাহ! আমাদের কারো ওড়না থাকে না (সে কি করবে?) তিনি বললেন, তার বোন তাকে ওড়না পরিধান করতে দিয়ে সাহায্য করবে।

ছবি বানান