মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৯৩৪
তিনি বলেন, আমার গৃহে আবূ বকর (রাঃ) প্রবেশ করলেন। আমার নিকট দু’টি আনসারী বালিকা ছিল। তারা বিরত্বগাঁথা গাইছিল, যা আনসারগণ বুয়াস দিবসে আবৃত্তি করেছিল। আয়িশা (রাঃ) বলেন, আসলে বালিকা দুটি গায়িকা ছিল না। আবূ বকর (রাঃ) বললেন, শয়তানের বাদ্যযন্ত্র দ্বারা কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে গান গাওয়া হচ্ছে। সে দিনটি ছিল ঈদের দিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবূ বকর, প্রত্যেক জাতিরই ঈদ আর এটা হল আমাদের ঈদ।