Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৯৩৭

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেন, আয়িশা (রাঃ) বলেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি যে, তিনি আমার হুজরার দরজায় দাঁড়িয়ে থাকতেন আর হাবশীরা তাদের অস্ত্র দিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে খেলত (যুদ্ধের অনুশীলন করত) তিনি তাঁর চাঁদর দিয়ে আমাকে ঢেকে রাখতেন যেন আমি তাদের খেলাধুলা দেখতে পারি এবং ফিরে না যাওয়া পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতেন। তোমরা অনুমান কর, অল্পবয়স্কা ও খেলাধূলার প্রতি আগ্রহী একজন বালিকা কতক্ষণ তা দেখতে পারে।

ছবি বানান