Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৯৪১

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেন, আয়িশা (রাঃ) আমাকে বলেছেন যে, তিনি অনুশীলনকারীদের সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বলেছিলেন যে, আমি তাদের দেখতে আগ্রহী। তিনি বলেন, এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। আমি তাঁর পিছনে দরজার পার্শ্বে দাড়ালাম এবং তাঁর কান ও কাঁধের মধ্য দিয়ে দেখতে লাগলাম। তখন তারা মসজিদে মহড়া দিচ্ছিল। আতা (রহঃ) বলেন, অনুশীলনকারী পার্শিয়ান অথবা হাবশী ছিল। রাবী বলেন, আমাকে ইবনু আতিক (রহঃ) বলেছেন যে, বরং তারা হাবশী ছিল।

ছবি বানান