মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৯৫৫
হারূন ইবনু সাঈদ আয়লী (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, জনৈক গ্রাম্য ব্যাক্তি জুমুআর দিনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসল, তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে ছিলেন। এরপর রাবী অনুরূপভাবে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি আরো অতিরিক্ত বর্ণনা করেছেন। আমি মেঘমালাকে বিচ্ছিন্ন হয়ে যেতে দেখতে পেলাম, যেন তা ভাজ করে উঠিয়ে নেয়া লেপ।