Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১৯৬

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

আবূ বকর ইবনু খাল্লাদ আল বাহিলী (রহঃ) ... আবূ যার (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন ব্যাক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ জন্য কথা বলবেন না। (১) খোটা দাতা যে ব্যাক্তি কিছু দান করেই খোটা দেয়, (২) যে ব্যাক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে এবং (৩) যে ব্যাক্তি টাখনুর নিচে ঝূলিয়ে ইযার পরিধান করে। বিশর ইবনু খালিদ (রাঃ) শু’বা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, আমি সুলায়মানকে এ সনদে হাদীসটি বর্ণনা করতে শুনেছি। তিনি বলেছেন, তিন ব্যাক্তির সাথে আল্লাহ জন্য কথা বলবেন না, তাদের প্রতি তাকাবেন না এবং তাদের (শোনাহ থেকে) পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

ছবি বানান