মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৯৬৮
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সূর্যগ্রহণ হয়েছিল। তখন তিনি সালাতে দীর্ঘক্ষণ দাঁড়ালেন। তিনি দাঁড়াতেন এরপর রুকু করতেন, আবার দাঁড়াতেন আবার রুকু করতেন আবার দাঁড়াতেন এভবাবে দু’ রাকআত সালাত আদায় করলেন। প্রতি রাক’আতে তিন রুকু’ দিয়ে ও চারটি করে সিজদা দিয়ে। এরপর তিনি প্রত্যাবর্তন করলেন এবং সুর্য পরিষ্কার হয়ে গেল। যখন রুকু’ করতেন তখন আল্লাহু আকবার, বলতেন। আবার রুকু’ করতেন এবং মাথা উঠাবার সময় ’সামি আল্লাহু লিমান হামিদা’ বলে দাঁড়িয়ে যেতেন। এরপর আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন এবং বলেন, চন্দ্র ও সূর্যগ্রহণ কারো জন্ম-মৃত্যুর কারণে হয় না। আর এটি হল আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্তুক্ত। এ দু’টি দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে সর্তক করেন। অতএব যখন তোমরা সূর্যগ্রহণ দেখতে পাও, তখন আল্লাহকে স্মরণ কর, গ্রহণ কেটে না যাওয়া পর্যন্ত।