Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১৯৮

প্রায় ১ মিনিট · ১৩৪ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা ও আবূ কুরায়ব (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন ব্যাক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের প্রতি তাকাবেন না, তাদের (গুনাহ থেকে) পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। (তারা হল) সে ব্যাক্তি, যে কোন প্রান্তরে তার প্রয়োজনের অতিরিক্ত পানি রাখে এবং মূসাফিরকে তা থেকে দেয় না, যে ব্যাক্তি আসরের (সালাত (নামায/নামাজ)-এর) পর কারো কাছে কোন পণ্য বিক্রি করে এবং আল্লাহর শপথ করে বলে যে, সে এত দামে কিনেছে আর ক্রেতা তার কথায় বিশ্বাস করে অথচ শপথকারী সে মুল্যে উক্ত পণ্য খরিদ করেনি। যে ব্যাক্তি পার্থিব ইমামের কাছে বায়আত করে এবং ইমাম যদি তার পার্থিব স্বার্থ পূর্ণ করে তবে সে ওয়াফাদারী করে; আর যদি পার্থিব স্বার্থ পূর্ণ না করে তাহলে সে ওয়াফাদারী করে না।

ছবি বানান