Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৯৯৯

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... ইবনু সাফিনা (রহঃ) বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সহধর্মিনী উম্মে সালামা (রাঃ) কে বলতে শুনেছেন যে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কোন মানুষের উপর যখন কোন বিপদ আসে তখন যদি সে বলে 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন' এবং বলে, হে আল্লাহ! আমাকে বিপদে ধৈর্যধারণের ক্ষমতা দাও এবং উত্তম স্থলাভিষিক্ত দান কর' তবে আল্লাহ তাকে ধৈর্য ও উত্তম স্থলাভিষিক্ত দিবেন। উম্মে সালামা (রহঃ) বলেন, যখন আবূ সালামার ইন্তেকাল হল তখন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুযায়ী দুআটি পাঠ করলাম। ফলে আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম স্থলাভিষিক্ত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করলেন।

ছবি বানান