Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,০০১

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোন রোগী অথবা মৃত প্রায় ব্যাক্তির নিকট উপস্থিত হও, তখন তার সম্পর্কে ভাল মন্তব্য কর। কেননা ফিরিশতাগণ তোমাদের কথার উপর আমীন বলে থাকেন। উম্মে সালামা (রাঃ) বলেন, যখন আবূ সালামার (তাঁর স্বামী) ইন্তেকাল হল, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললাম, ইয়া রাসুলাল্লাহ! আবূ সালামা (রাঃ) মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, তুমি এ দু’আ পড় হে আল্লাহ! আমাকে এবং তাঁকে ক্ষমা করে দাও এবং আমাকে তাঁর পর উত্তম প্রতিদান দাও। তিনি বলেন, আমি ঐ দুআ পাঠ করলাম। আল্লাহ আমাকে তাঁর চেয়ে উত্তম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দান করলেন।

ছবি বানান