মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০০৯
তিনি বলেন, সা’দ ইবনু উবাদা (রাঃ) পীড়িত হলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দেখার জন্য গেলেন। তাঁর সাথে আবদুর রহমান ইবনু আউফ, সা’দ ইবনু আবূ ওয়াক্কাস ও আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) ছিলেন। যখন তাঁর কাছে গেলেন তখন তাঁকে অজ্ঞান অবস্থায় পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আর কি ওফাত হয়েছে? উপস্থিত লোকেরা বললেন, ইয়া রাসুলাল্লাহ! তাঁর মৃত্যু হয়নি। তখন তিনি কেঁদে ফেললেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাঁদতে দেখে সাহাবাগণও কাঁদতে লাগলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি শোনোনি, আল্লাহ অন্তরের ব্যথা ও চোখের অশ্রুর জন্য কাউকে শাস্তি দেন না। তিনি জিহ্বার দিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহ শাস্তি দেন বা দয়া করেন এর কারণে।