Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,০১২

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

মুহাম্মাদ ইবনুল মূসান্না (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তানের মৃত্যু শোকে ক্রন্দনরত জনৈকা মহিলার নিকট দিয়ে গমন করছিলেন। তিনি তাঁকে বললেন, আল্লাহকে ভয় কর এবং ধৈর্যধারণ কর। মহিলা উত্তর দিল, তুমি আমার বিপদ কি উপলব্ধি করবে? যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তখন বলা হল তিনি তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তখন তাকে মৃত্যুর মত ভয়ে পেয়ে বসলো। তৎক্ষণাৎ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরজায় হাযির হল। সে তার দরজায় কোন দারোয়ানের পেল না। সে বলল, ইয়া রাসুলাল্লাহ! আমি আপনাকে চিনতে পারি নি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবর তো হয় বিপদাগমনের প্রথম মূহূর্তে অথবা বলেছিলেন, আঘাতের প্রথমে।

ছবি বানান