Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,০৩২

প্রায় ২ মিনিট · ১৮১ শব্দ

ইবনুল মূসান্না ও ইবনু আবূ উমর (রহঃ) ... আয়িশা (রাঃ) বলেন, যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যায়িদ ইবনু হারিসা, জাফর ইবনু আবূ তালিব ও আবদুল্লাহ ইবনু রাওয়াহা (রাঃ) এর শাহাদতের সংবাদ পৌছ্ল, তখন তিনি বসে পড়লেন। তাঁর চেহারা মুবারকে দুঃখ ও চিন্তার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। আয়িশা (রাঃ) বলেন, আমি দরজার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছিলাম তখন এক ব্যাক্তি এসে বললো, ইয়া রাসুলাল্লাহ! জাফর (রাঃ) এর স্ত্রী ও পরিবারের মহিলারা কান্নাকাটি করছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গিয়ে তাদেরকে নিষেধ কর। সে গেলো এবং পুনরায় ফিরে এসে বললো, তারা তার কথা শুনেনি। তিনি দ্বিতীয়বার তাকে নির্দেশ দিলেন, সে যেন গিয়ে তাদের নিষেধ করেন, সে গিয়ে পূনরায় ফিরে এসে বললো, আল্লাহর কসম, ইয়া রাসুলাল্লাহ! তারাই আমাদের উপর প্রবল রইলো। আয়িশা (রাঃ) বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যাও, তুমি তাদের মুখে মাটি ঢুকিয়ে দাও। আয়িশা (রাঃ) বলেন, আমি (মনে মনে) বললাম, আল্লাহ তোমার নাক ধুলি ধুসরিত করুন। আল্লাহর কসম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ তোমাকে দিয়েছেন তা তুমি পালন করতেও পারবে না আর তুমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কষ্ট দেওয়া হতেও ক্ষান্ত হচ্ছ না।

ছবি বানান