মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০৩৬
তিনি বলেন, যখন এ আয়াত নাযিল হল, 'হে নবী! মুমিন মাহিলারা যখন তোমার কাছে এসে বায়আত করে এ মর্মে যে, তারা আল্লাহর সঙ্গে কোন শরীক করবে না এবং সৎকার্যে তোমাকে অমান্য করবে না'...... [মুমতাহিনাঃ ১২] উম্মে আতিয়্যা (রাঃ) বলেন, তন্মধ্যে বিলাপও ছিল। তখন আমি বললাম , ইয়া রাসুলাল্লাহ! অমুক পরিবার ব্যতীত কারণ, তারা জাহিলিয়াতের যুগে আমাকে বিলাপে সাহায্য করত। তাই আমারও কর্তব্য তাদের সাহায্য করা। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক পরিবার ব্যতীত।