মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০৩৯
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এলেন, তখন আমরা তাঁর কন্যাকে গোসল দিচ্ছিলাম। তিনি বললেন, তাকে তিনবার গোসল দাও, পাঁচবার কিংবা প্রয়োজন মনে করলে আরও অধিকবার, বরই বৃক্ষের কচি পাতাদ্বারা পানি গরম করে। সর্বশেষ কর্পূর কিংবা কিছুটা কর্পূর দিবে। যখন গোসল শেষ করবে, তখন আমাকে সংবাদ দিবে। আমরা গোসল শেষ করে তাকে সংবাদ দিলাম। তিনি তাঁর ইযারবন্দ দিলেন এবং বললেন, এটা তাঁর শরীরের সাথে লাগিয়ে পরিয়ে দাও।