Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,০৪৪

প্রায় ১ মিনিট · ৭৯ শব্দ

তিনি বলেন, যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা যায়নাব (রাঃ) ইন্তেকাল করলেন তখন তিনি আমাদের বললেন, তাঁকে ভিজোড় সংখ্যায় গোসল দাও। তিনবার অথবা পাঁচবার এবং পঞ্চমবারে কর্পূর কিংবা কর্পূরের কিছু অংশ মিশিয়ে দাও। যখন তোমরা গোসল শেষ কর তখন তাকে আবৃত কর। উম্মে আতিয়্যা (রাঃ) বলেন, আমরা তাকে আবৃত করলাম। তখন তিনি আমাদের তাঁর ইযারবন্দ দিয়ে বললেন, (কাফন হিসাবে) ভিতরে দিয়ে দাও।

ছবি বানান