Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,০৪৮

প্রায় ১ মিনিট · ১৪৩ শব্দ

তিনি বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর রাস্তায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হিজরত করেছিলাম। আমাদের প্রতিদান আল্লাহর নিকট প্রাপ্য রয়েছে। আমাদের মধ্যে অনেকে বিদায় নিয়েছেন, তাঁদের প্রতিদানের প্রাপ্য তারা (দুনিয়াতে) ভোগ করেননি। এদেরই একজন হলেন, মুস’আব ইবনু উমায়র (রাঃ)। তিনি উহুদ যুদ্ধে শহীদ হন। তাকে কাফন দেয়ার জন্য একটি ছোট চাঁদর ব্যতীত কিছু পাওয়া যায়নি। যখন আমরা চাঁদর দ্বারা তাঁর মাথা আবৃত করতাম তখন তার পা দুটি বেরিয়ে পড়ত। আর যখন তা তাঁর পায়ের উপর রাখতাম তখন তাঁর মাথা বেরিয়ে পড়ত। এতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চাদরখানি মাথার দিক দিয়ে রাখ এবং দু’পায়ের উপর ইযখির ঘাস দিয়ে দাও। আর আমাদের মধ্যে এমনও অনেক রয়েছে যাদের ফল পেকেছে এবং তিনি তা উপভোগ করেছেন।

ছবি বানান