মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০৫৬
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা প্রদান করলেন এবং তাঁর সাহাবীদের মধ্যে একজনের কথা বললেন। তিনি মারা গেলেন এবং অসম্পূর্ণ কাফন দিয়ে রাতে তাকে দাফন দেয়া হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার সালাত আদায় করে রাতে মৃত ব্যাক্তিকে দাফন করতে কঠোরভাবে নিষেধ করেছেন। তবে যদি একান্ত বাধ্য হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা তোমাদের মৃত ভাইকে উত্তম কাফন দ্বারা দাফন কর।