মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০৬০
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাক্তি জানাযার সালাত আদায় করা পর্যন্ত হাযির থাকল সে এক কীরাত (পরিমাণ) সাওয়াব পাবে। আর যে ব্যাক্তি দাফন করা পর্যন্ত হাযির থাকলো সে দু’ কীরাত পরিমাণ সাওয়াব পাবে। বলা হলো, দু’কীরাত কি? তিনি বললেন, দুটি বিরাট পাহাড়ের মতো। অন্য রাবী বলেন, ইবনু উমর (রাঃ) জানাযার সালাত আদায় করে চলে যেতেন। যখন আবূ হুরায়রা (রাঃ) এর হাদীসটি ইবনু উমরের কাছে পৌছলো তখন তিনি বললেন, বহু কীরাত আমি নষ্ট করে দিয়েছি।