Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২০৮

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... শায়বান (রহঃ) থেকে বর্ণনা করেন যে, আমি হাসান (রাঃ) কে বলতে শুনেছি, তোমাদের আগের যুগের এক ব্যাক্তির ফোঁড়া হয়েছিল, ফোঁড়ার যন্ত্রনা অসহ্য হওয়ায় সে তার তূণ থেকে একটি তীর বের করল আর তা দিয়ে আঘাত করে ফোঁড়াটি চিরে ফেলল। তখন তা হতে সজোরে রক্তক্ষরণ শুরু হল, অবশেষে সে মারা গেল। তোমাদের প্রতিপালক বলেন, আমি তার উপর জান্নাত হারাম করে দিয়েছি। তারপর হাসান আপন হাত মসজিদের দিকে প্রসারিত করে বললেন, আল্লাহর কসম, জুনদুব (ইবনু আবদুল্লাহ বাজালী) এ মসজিদেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদীসটি আমার কাছে বর্ণনা করেছেন।

ছবি বানান