Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,০৮২

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পর (মৃত ব্যাক্তির) কবরের সামনে জানাযার সালাত আদায় করলেন এবং এতে চার তাকবীর বলেছিলেন। শায়বানী (রহঃ) বলেন, আমি শা’বীকে জিজ্ঞাসা করলাম যে, আপনার কাছে এ হাদীস কে বর্ণনা করেছে? তিনি বললেন, নির্ভরযোগ্য রাবী আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)। এ পর্যন্ত হল হাসান (রহঃ) থেকে বর্ণিত হাদীসের শব্দাবলী। কিন্তু ইবনু নুমায়র (রহঃ) এর বর্ণনায় আছে যে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করলেন এবং সাহাবীরা তাঁর পিছনে কাতার করলেন। আর তিনি চার তাকবীর বললেন। আমি আমর (রহঃ) কে জিজ্ঞাসা করলাম এ হাদীসটি তোমার কাছে কে বর্ণনা করেছে? তিনি বললেন, নির্ভরযোগ্য রাবী ইবনু আব্বাস (রাঃ)।

ছবি বানান