মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০৯৮
তিনি বলেন, আমরা একটি জানাযা উপলক্ষে দাঁড়িয়েছিলাম। এমতাবস্থায় নাফি ইবনু জুবায়র (রহঃ) আমাকে দাঁড়ানো দেখতে পেলেন। জানাযা মাটিতে রাখার অপেক্ষায় তিনি বসে ছিলেন। আমাকে বললেন, দাঁড়িয়ে থাঁকছ কেন? আমি বললাম, আবূ সাঈদ খুদরী (রাঃ) বর্ণিত হাদীসটির কারনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তখন নাফি’ (রহঃ) বললেন, মাসউদ ইবনুল হাকাম আমার কাছে আলী ইবন আবু তালিব (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দাঁড়াতেন। পরে তিনি বসেছেন।