মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,১০৩
হারুন ইবনু সাঈদ আল আয়লী (রহঃ) ... আউফ ইবনু মালিক (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাযার সালাত আদায় করলেন, আমি তার (পঠিত) দুআ মুখস্ত করেছিঃ হে আল্লাহ! মৃত ব্যাক্তিকে ক্ষমা কর, দয়া কর, তাকে শান্তিতে রাখ, তাকে মাফ কর, তার অবস্থানকে মর্যাদা দান কর, তার কবরকে প্রশস্ত কর, পানি বরফ এবং শিলাবৃষ্টি দ্বারা তাকে ধৌত কর, অপরাধ থেকে তাকে পবিত্র কর, যেমন সাদা কাপড়কে ময়লামুক্ত করা হয়। হে আল্লাহ! তার দুনিয়ার বাসভবন হতে উত্তম বাসভবন তাকে দান কর, তার পরিবার হতে উত্তম পরিবার, তার স্ত্রী হতে উত্তম স্ত্রী দান কর, তাকে জান্নাতে দাখিল কর এবং রক্ষা কর কবরের আযাব হতে, জাহান্নামের আযাব হতে। আউফ ইবনু মালিক (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’আ শুনে আমি আকাঙ্খা করলাম সেই মৃত ব্যাক্তি যদি আমি হতাম!