Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,১০৬

প্রায় ১ মিনিট · ১৩৭ শব্দ

তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানাযার সালাত আদায় করা অবস্থায় বলতে শুনেছি, তাকে দয়া কর, তাকে শান্তিতে রাখ, তার অবস্থানকে মর্যাদাপূর্ণ কর, তাকে মাফ করে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও, তাকে পাক-পবিত্র করে দাও, পানি দ্বারা, বরফ দ্বারা, শিলাবৃষ্টির পানি দ্বারা; তাকে গুনাহ হতে এভাবে পরিষ্কার করে দাও, যেমন সাদা কাপড়কে পরিষ্কার-করা হয় ময়লা হতে। তাকে তার ঘর হতে উত্তম ঘর দান কর, তার পরিবার হতে উত্তম পরিবার, তার ন্ত্রী হতে উত্তম স্ত্রী দান কর। তাকে কবরের আযাব হতে ও দোযখের আযাব হতে রক্ষা কর। আউফ (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ মৃত ব্যাক্তির জন্য দুআর কারণে আকাঙ্ক্ষা করেছিলাম যদি এ মৃত ব্যাক্তি আমি হতাম।

ছবি বানান