মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,১০৯
মুহাম্মাদ ইবনুল মূসান্না ও উকবা ইবনু মুকরাম আম্মি (রহঃ) ... সামুরা ইবনু জুনদুব (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যুবক ছিলাম। আমি তাঁর নিকট থেকে অনেক কিছু মুখস্ত করে নিতাম। এখানে আমার চেয়ে অধিক বয়সী সাহাবী থাকার কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি। নিফাস অবস্থায় ইন্তেকাল করেছে এমন এক মহিলার জানাযার সালাত আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে দাঁড়িয়ে আদায় করেছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সিনা বরাবর না দাঁড়িয়ে তার মাঝামাঝি স্থানে দাঁড়িয়েছিলেন। ইবনুল মূসান্নার রিওয়ায়াতে আছে যে, রাবী বলেন, আবদুল্লাহ ইবনু বুরায়দা (রাঃ) আমার কাছে হাদীস বর্ণনা করতে গিয়ে বলেছেন যে, 'তার জানাযার সালাতে তিনি তার মাঝামাঝি স্থানে দাড়িয়েছিলেন।