মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,১১১
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু দাহদাহের জানাযা আদায় করলেন। তারপর জিনবিহীন একটি ঘোড়া আনা হল। একজন লোক ঘোড়ার লাগাম ধরে রাখল, তিনি তাতে আরোহন করলেন। ঘোড়া তাঁকে নিয়ে ছুটতে লাগল, আমরাও তাঁর পিছনে পিছনে দ্রুত চললাম। রাবী বলেন, তখন আমাদের মধ্য থেকে এক ব্যাক্তি বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনু দাহদাহের জন্য জান্নাতে ফলের কত গুচ্ছ ঝুলান বা লটকান রয়েছে। আর শু’বা (রহঃ) বলেছেন, আবূদ দাহদাহ (রাঃ) এর জন্য।