মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,১১৪
তিনি বলেন, আমরা ফাযালা ইবনু উবায়দের সাথে রোম দেশে রুদিস নামক স্থানে ছিলাম। তখন আমাদের একজন সাথী ইন্তেকাল করলেন। ফাযালার নির্দেশত্রুমে তাঁর কবরের উপরের মাটি সমান করে দিলাম। তারপর তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কবর সমান করে দেয়ার জন্য বলতে শুনেছি।