Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,১২৫

প্রায় ২ মিনিট · ১৬৫ শব্দ

মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ... আব্বাদ ইবনু আবদুল্লাহ ইবনু যুবায়র (রহঃ) আয়িশা (রাঃ) সুত্রে বর্ণনা করেন যে, সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) এর ইন্তেকালের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনীগণ তাঁর জানাযা মসজিদে নিয়ে আমার জন্য সংবাদ পাঠালেন, যাতে তারা তাঁর উপর জানাযার সালাত আদায় করতে পারেন। তাঁরা তাই করলেন এবং তাঁর জানাযা তাঁদের হুজরার সামনে রাখা হল। তাঁরা তাঁর উপর সালাতে জানাযা আদায় করলেন- এরপর তার জানাযা বাবুল জানাইয দিয়ে যা মাকায়াদের দিকে অবস্থিত ছিল বের করা হল। এরপর তাঁদের নিকট সংবাদ পৌছল যে, লোকেরা একে দোষনীয় মনে করেছে। তারা বলেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে জানাযা নিয়ে মসজিদে প্রবেশ করা হত না। আয়িশা (রাঃ)-এর কাছে এ সংবাদ পৌছলে তিনি বললেন, মানুষ না জেনে অতি তাড়াতাড়ি সমালোচনা মুখর হয়ে উঠল। তারা মসজিদের ভিতর জানাযা নিয়ে যাওয়ার কারণে আমাদের প্রতি দোষারোপ করল। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহায়ল ইবনু বায়যার (রাঃ) এর জানাযার সালাত মসজিদেরর অভ্যন্তরেই আদায় করেছেন। ইমাম মুসলিম (রহঃ) বলেন, সূহায়ল ইবনু দা’দ তিনি ইবনুল বায়যা যার মা ছিলেন বায়যা।

ছবি বানান