মু
মুসলিম শরীফ - হাদীস নং ২১৩
আহমাদ ইবনু আবদা আয যাব্বী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ননা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ আল্লাহ তা’লা কিয়ামতের আগে ইয়ামন থেকে এক বাতাস প্রবাহিত করবেন, যা হবে রেশম অপেক্ষাও নরম। যার অন্তরে দানা পরিমাণ ঈমান থাকবে, তার রূহ ঐ বাতাস কবয করে নিয়ে যাবে। আবূ আলকামাহمِثْقَالُ حَبَّةٍ বলেছেন এবং রাবী আবদুল আযীয (রহঃ) তাঁর বর্ণনায়مِثْقَالُ حَبَّةٍ স্থলেمِثْقَالُ ذَرَّةٍ (অনু পরিমাণ) উল্লেখ করেছেন।