মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,১৩০
ইয়াহয়া ইবনু আয়্যুব ও মুহাম্মদ ইবনু আব্বাদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার আম্মার জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি আমার রবের নিকট চেয়েছিলাম। কিন্তু আমাকে অনুমতি দেয়া হয়নি। অতঃপর কবর যিয়ারত করার অনুমতি চেয়েছিলাম, তখন অনুমতি দেয়া হয়েছে।