মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,১৫৩
কুতায়বা ইবনু সাঈদ ও মুহাম্মদ ইবনু রুমহ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর হিসেবে এক সা’ খেজুর অথবা এক সা’ যব আদায় করার নির্দেশ দিয়েছেন। ইবনু উমর (রাঃ) বলেন, (পরবতীঁকালে) লোকেরা গমের দু’মুদকে তার সমপরিমাণ ধরে নিয়েছে।