Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,১৫৭

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মধ্যে ছিলেন, তখন আমরা ছোট ও বড়, স্বাধীন ও ক্রীতদাস প্রত্যেকের পক্ষ হতে তিন প্রকার বস্তু থেকে সাদাকাতুল ফিতর আদায় করতাম। এক সা’ খেজুর, এক সা’ পনির অথবা এক সা’ যব। এভাবে আমরা সাদাকাতুল ফিতর আদায় করছিলাম। অতঃপর মুআবিয়া (রাঃ) এর সময় আসল। তখন তিনি দু’মুদ গম এক সা’ খেজুরের সমান ধার্য করেন। আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, আমি তো সর্বদা পূর্বের ন্যায়ই আদায় করতে থাকব।

ছবি বানান