মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,১৮৪
তিনি বলেন, আমরা আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) এর সঙ্গে বসা ছিলাম। এ সময় তার কাছে তার খাজাঞ্চী এলেন এবং ভিতরে প্রবেশ করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি ভৃত্যদেরকে তাদের খোরাকী দিয়েছ কি? তিনি বললেন, না দেই নি। এ কথা শুনে তিনি বললেন, যাও তাদেরকে দিয়ে দাও। এরপর তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'পাপের জন্য এই যথেষ্ট যে, যাদের খোরপোষ তোমার দায়িত্ব তুমি তাদের খোরাকী আটকিয়ে রাখবে।