Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,১৯১

প্রায় ১ মিনিট · ৭০ শব্দ

রাবী আ’মাশ (রহঃ) বলেন, আমি ইবরাহীমকে এ হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তখন তিনি আবূ উবায়দা আমর ইবনু হারীস (রহঃ) সুত্রে আবদুল্লাহর স্ত্রী যায়নব থেকে অনুরূপ বর্ণনা করেন। এতে রয়েছে যে, আমি ছিলাম মসজিদে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন এবং বললেন, নিজেদের অলংকার থেকে হলেও তোমরা সাদাকা কর। হাদীসের পরবর্তী অংশ আবূল আহওয়াসের অনুরূপ বর্ণনা করেছেন।

ছবি বানান