মু
মুসলিম শরীফ - হাদীস নং ২২
ইবনু নুমায়র (রহঃ) ... তাঊস (রহঃ) থেকে বর্ণনা করেন যে, এক ব্যাক্তি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-কে প্রশ্ন করলেন, আপনি কেন যুদ্ধে অংশ-গ্রহণ করছেন না? ইবনু উমর (রাঃ) বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই সাক্ষ্য দেয়া, সালাত (নামায/নামাজ) কায়েম করা, যাকাত দেওয়া, রামাযানের রোযা পালন করা ও বায়তুল্লাহর হাজ্জ (হজ্জ) করা।