Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,২০২

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

হাসান ইবনু আলী হুলওয়ানী (রহঃ) ... আয়িশা (রাঃ) বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলা বনী আদমের প্রতি মানুষকে ৩৬০ টি অস্থিসন্ধি করে সৃষ্টি করেছেন। অতএব যে ব্যাক্তি ঐ সংখ্যা পরিমাণ আল্লাহু আকবর বলবে, আল হামদুলিল্লাহ বলবে, লা-ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আসতাগফিরুল্লাহ বলবে, মানুষের চলার পথ থেকে কোন পাথর সরাবে কিংবা কাটা বা হাড় সরাবে, সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজ থেকে বিরত রাখবে। সে কিয়ামতের দিন এমনভাবে চলাফেরা করবে যে, সে নিজকে জাহান্নামের আগুন থেকে দুরে রেখে দিয়েছে। আবূ তাওবা (রহঃ) বলেন, বর্ণনাকারী يَمْشِي এর স্থলে يُمْسِي বলতেন (অর্থাৎ তার সন্ধ্যা হবে এ অবস্থায় যে সে নিজকে......)।

ছবি বানান