Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,২০৭

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেন,এ হচ্ছে আবূ হুরায়রা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদীস বর্ণনা করেছেন তা। এরপর তিনি কিছু হাদীস বর্ণনা করলেন, তার মধ্যে এটিও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন যখন সূর্য উদিত হয়, তখন মানুষের প্রত্যেক প্রাপ্ত বয়স্কর জন্য সাদাকা ওয়াজিব। তিনি বলেন, দু’ব্যাক্তির মাঝে ন্যায়বিচার করা সাদাকা, কোন ব্যাক্তিকে তার সাওয়ারীর ব্যাপারে সাহায্য করা অথবা তার মাল সামগ্রী তুলে দেয়া সাদাকা। তিনি আরও বলেছেন, ভাল কথা বলা সাদাকা, সালাতের উদ্দেশ্যে গমনের পথে প্রতিটি পদক্ষেপ সাদাকা। চলার পথ হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া সাদাকা।

ছবি বানান