মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,২০৯
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তোমরা সাদাকা দাও। অচিরেই এমন হবে যে, যখন এক মানুষ তার সাদাকার সামগ্রী নিয়ে ঘুরবে। যাকে দিতে চাইবে সে বলবে, যদি গতকালও নিয়ে আসতে তাহলে আমি তা গ্রহণ করতাম। কিন্তু আমার আজ এর কোন প্রয়োজন নেই। অবশেষে সাদাকা গ্রহণের জন্য কাউকেই পাওয়া যাবে না।