মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,২১৩
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূমি তার বক্ষস্থিত বস্তুসমূহ সোনা স্তম্ভের মত বের করে দেবে। তখন হত্যাকারী ব্যাক্তি এসে বলবে, আমি এর জন্য হত্যা করেছি। আত্নীয়তার বন্ধন ছিন্নকারী ব্যাক্তি এসে বলবে, আমি এর জন্য আত্নীয়তার বন্ধন ছিন্ন করেছি। চোর এসে বলবে, এরই কারণে আমার হাত কাটা হয়েছে। অতঃপর সকলেই তা ছেড়ে দেবে। এর থেকে তাঁরা কেউ কিছুই গ্রহণ করবে না।