Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,২২০

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেরই সাথে আল্লাহ নিশ্চয়ই কথা বলবেন। তাঁর ও বান্দার মাঝখানে কোন দোভাষী থাকবে না। অতঃপর বান্দা তাঁর ডানদিকে তাকাবে, কিন্তু কৃতকর্মগুলো ছাড়া আর কোন কিছুই সে দেখবে না। এরপর বান্দা তার বামদিকে তাকবে। কিন্তু কৃতকর্ম ছাড়া আর কিছুই দেখবে না। অতঃপর সামনের দিকে তাকাবে, কিন্তু চোখের সামনে সে আগুন ছাড়া আর কিছুই দেখবে না। সুতরাং এক টুকরা খেজুর সাদাকা করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচ। ইবনু হুজর (রহঃ) ... খায়সামা (রহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তাঁর বর্ণনায়بِكَلِمَةٍ طَيِّبَةٍ 'উত্তম কথা হলেও' কথাটি অতিরিক্ত বর্ণিত আছে। ইসহাক আমর ইবনু মুররা (রহঃ) সূত্রে খায়সামা (রহঃ) থেকে বর্ণনা করেছেন।

ছবি বানান