মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,২২৫
তিনি বলেন, একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপবিষ্ট ছিলাম। তখন চামড়ার বস্ত্র পরিহিত অবস্থায় একদল লোক তার নিকট আসল। তারপর তারা পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে এতে অতিরিক্ত রয়েছে, তিনি যুহরের সালাত আদায় করলেন। এরপর ছোট একটি মিম্বরে আরোহন করে প্রথমে আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করলেন। তারপর বললেন, আম্মা বা’দ! আল্লাহ তাআলা তাঁর কিতাবে অবর্তীর্ণ করেছেন। 'হে মানব! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর......। (সূরা নিসাঃ ১)