Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,২২৭

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

তিনি বলেন, আমাদের সাদাকা প্রদান করার নির্দেশ দেয়া হল। আমরা এ উদ্দেশ্যে বোঝা বহন করতাম। আবূ মাসউদ (রাঃ) বলেন, তখন আবূ আকীল (রাঃ) অর্ধ সা’ সাদাকা করলেন এবং অন্য এক ব্যাক্তি তার-চাইতে অধিক সাদাকা নিয়ে আসলেন। তখন মুনাফিকরা বলল, আল্লাহ তার সাদাকার মুখাপেক্ষী নন। আর এ দ্বিতীয় লোকটি তো লোক দেখানোর জন্যই দান করেছেন। তখন অবর্তীর্ণ হল, 'মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফুর্তভাবে সাদাকা দেয় এবং যারা নিজ শ্রম ব্যাতিরেকে কিছুই পায় না, তাদের যারা দোষারোপ করে ও বিদ্রূপ করে, আল্লাহ তাদের প্রতি বিদ্রুপ করেন।' (সূরা তাওবাঃ ৭৯) বিশর (রহঃ)بِالْمُطَّوِّعِينَ শব্দটি এখানে উল্লেখ করেননি।

ছবি বানান