মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,২৩২
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃপণ ও দানশীল ব্যাক্তির উপমা ঐ ব্যাক্তির ব্যাক্তির অনুরূপ, যাদের গায়ে রয়েছে দুটি লৌহবর্ম এবং যাদের উভয় হাত তাদের বক্ষ ও কন্ঠনালীর সাথে জড়িয়ে আছে। অতঃপর দানশীল ব্যাক্তি যখনই দান করতে চায় তখন এ বর্ম প্রশস্ত হয়ে যায়। এমনকি তার নখগ্র পর্যন্ত আবৃত করে ফেলে এবং তার পদচিহ্ন নিশ্চিহ্ন করে দেয়। আর কৃপণ ব্যাক্তি যখনই সাদাকা করার ইচ্ছা করে তখন লৌহ বর্মটি সংকোচিত হয়ে যায় এবং এর প্রতিটি আংটা স্বস্থানে এটে যায়। বর্ণনাকারী বলেন, আমি দেখতে পাই যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জামার ফোকরে অঙ্গুলি দিয়ে দেখাচ্ছেন। তুমি যদি তাকে এমন দেখতে যে, তিনি তা প্রশস্ত করতে চাইছে কিন্তু তা প্রশস্ত হচ্ছে না।