Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,২৪৩

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যাক্তি আল্লাহর রাস্তায় জোড়া দান করবে, তাকে জান্নাতে প্রবেশের জন্য আহবান করা হবেঃ হে আল্লাহর বান্দা! এ কাজ উত্তম। যে ব্যাক্তি সালাত আদায়ে নিষ্ঠাবান, তাকে ’বাবুস সালাত’ থেকে আহবান জানান হবে। যে ব্যাক্তি মুজাহিদ, তাকে ’বাবুল জিহাদ’ থেকে আহবান জানান হবে। যে ব্যাক্তি দানশীল, তাকে ’বাবুস সাদাকা’ থেকে আহবান জানান হবে। যে ব্যাক্তি সিয়াম পালনকারী তাকে ’বাবুর রায়্যান’ থেকে আহবান জানান হবে। আবূ বকর সিদ্দীক (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! এর সকল দরজা থেকে কাউকে আহবান করা তো জরুরী নয়। তবে এমন কি কেউ হবে যাকে এ সকল দরজা থেকে আহবান জানান হবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এবং আমি আশা করি তুমিও তাঁদের একজন হবে।

ছবি বানান